রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

ইচ্ছে পূরন

ইচ্ছে পূরণ
রবিবার
১০ই ডিসেম্বর,২০১৭



                                                           ইচ্ছে পূরণ


আমার আমি হয়ে উঠার ইচ্ছে পূরণ। নিজেকে নতুনভাবে  উপস্থাপনের ইচ্ছে পূরণ। মনের

মাঝে পুষে রাখা এক দীর্ঘ দিনের ইচ্ছে পূরণ। আমাদের শৈল্পিকতায় আপনাদের ইচ্ছেপূরণ।


উদ্দেশ্য :

মানুষ নিজেকে  নতুন নতুন রূপে সাজাতে উপস্হাপন করতে পছন্দ করে। প্রতিটি মানুষেরই ইচ্ছে থাকে সুন্দর পোশাক এবং রূচিশীল সাজে নিজেকে সাজাতে। আমরা রূচিশীল ডিজাইন  এবং নিত্যনতুন পোশাক  গহনা -কমার্সের মাধ্যমে আপনাদের কাছে পৌছে দিতে নাগরিক জীবনের ব্যস্ততার মাঝেই আপনাদের ইচ্ছেপূরনে সহায়ক ভূমিকা পালন করতে চাই।



বাঙালি নারীদের পোশাক গহনা : 

মানুষের মৌলিক চাহিদাগুলির মধ্যে পোশাক অন্যতম। সেই আদিমকাল থেকেই ধীরে ধীরে সভ্যতার পথে হাটতে হাটতে মানুষ পোশাকের প্রয়োজনীয়তা অনুভব করে।  



ধীরে  ধীরে শুধুমাত্র লজ্জানিবারন নয় নারীরা নিজেদের আকর্ষনীয় করে তুলতে বিভিন্ন নকশা পোশাকের ব্যবহার শুরু করে। এভাবে পোশাকের মাধ্যমে একটি জনগোষ্টীর সংস্কতি প্রতিফলিত  হয়। 




আমাদের বাঙালি নারীদের পোশাক গহনার ডিজাইনের মাঝেই আমাদের সংস্কৃতি খুজে পাওয়া যায়। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশের নারীদের পোশাকের  নকশার উজ্জল রং ফুল পাখি প্রকৃতি মিলেমিশে  যেন এক হয়ে যায়

ঐতিহ্যবাহী পোশাক 

আমাদের দেশের বাঙালি নারীরা নিজেদের সাজাতে এবং পোশাকের মধ্যে সালোয়ার কামিজ শাড়ী পছন্দ করে। উৎসব অনুষ্টান পালা পার্বনে বাঙালি নারীরা বিভিন্ন রঙের শাড়ী গহনা পরে উৎসব উৎযাপন করে। আমাদের দেশের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে নকশা আর আলোকছটার বিচরন।  




মসলিন-কাপড় : 

আমাদের দেশের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে মসলিন কাপড়। মসলিনের শাড়ী সালোয়ার কামিজ অত্যন্ত দৃষ্টিনন্দন ভূমিকা পালন করে। প্রাচীনকালে কাপড়ের মান উন্নত হলে বড় বড় আমলা জমিদারদের বাঙালি নারী থেকে শুরু করে বৃটিশ শাসনামলের ইংরেজ নারীরা মসলিন কাপড় পরিধান করতে পছন্দ করে। বলা হয়ে থাকে , মসলিন কাপড় এতটাই সূক্ষ মসৃন যে আংটির মধ্যে দিয়ে সহজে ঢুকিয়ে বের করা যেত।   





বর্তমানে ডিজাইনাররা মসলিনে হ্যান্ডপেইন্ট এম্ব্রয়ডারীর মাধ্যমে নিত্যনতুন  নকশা করে আরো আকর্ষনীয় করে তুলেছে। 





জামদানী কাপড় 

জামদানী শাড়ী সালোয়ার কামিজ নারীদের পছন্দের তালিকায় অন্যতম। 








বিভিন্ন উৎসবে নারীদের প্রথম পছন্দ জামদানী তৈরী পোশাক  





বেনারসী কাপড় 

বেনারসীবিহীন বউ বাঙালি সমাজে কল্পনা করা যায় না। আমাদের দেশে বিয়ের সাজে নারীরা নিজেদের লাল টুকটুকে বেনারসী শাড়ী পড়া বউ হিসেবে নিজেকে চিন্তা করে। তবে সময়ের বিবর্তনে বেনারসী শাড়ী শুধু বিয়েবাড়ীতে থেমে নেই। 







বিভিন্ন উৎসবে নারীরা নানা মোটিফের পেটানো কাজ করা বেনারসী কাপড়ের তৈরী শাড়ী ল্যাহেঙ্গাও পরিধান করে। 

গহনা 

বাঙালি নারীরা নিজেদের শুধু পোশাক পরিচ্ছদে শুধু থেমে রাখেনি প্রাগৈতিহাসিক কাল থেকে নারীরা গহনা পড়তে ভালোবাসত। 



গহনার মধ্যে সোনারূপা,মাটিরবাশঁশংখসুতার নানা মোটিফের গহনা পড়তে ভালোবাসে


সোনা গহনা






মাটিরবাশঁশংখসুতার গহনা

বর্তমান নারীরা পোশাক সম্পর্কে অনেক বেশী সচেতন রূচিশীল। বাঙালির বিভিন্ উৎসব পহেলা বৈশাখ,ফাল্গুন,বিজয় দিবস,২১ শে ফেব্রুয়ারি ,নারী দিবসে নারীরা নির্দিষ্ট রঙের পোশাকে নিজেকে  সাজাতে পছন্দ করে।




কর্মজীবি নারীরা রূচিশীল আরামদায়ক পোশাক পড়তে  পছন্দ করে। তাই তারা প্রাচ্যের পোশাকের সাথে নিজের সংস্কৃতির মিশেলে সৃষ্ট নকশার পোশাকগুলোকেই পছন্দের শীর্ষে রাখেন।




কর্মজীর্বি নারীদের মাঝে সালোয়ার কামিজ,কূর্তি,লং ফতুয়া,শাড়ী প্রভৃতির ব্যবহার দেখা যায়।গহনার ক্ষেএে বর্তমান নারীরা সোনা রূপার থেকে মেটাল,পুথিঁ,মাটির কাঠের গহনার প্রতি বেশি দূর্বল।

আমাদের ইচেছপূরণ যাদের ইচ্ছেপূরণ করবে

নিত্যনতুন নকশার পোশাক গহনা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কাছে পৌছে দিয়ে নিজেকে নিত্যনতুন রূপে সাজানোর আপনার যে ইচ্ছে তা পূরণ করবে আমাদের ইচ্ছেপূরণ।

আমাদের এই অনলাইন শপিং পেইজে আপনি ঘরে বসে পাবেন নিত্যনতুন নকশার পোশাক গহনা। যা এই নাগরিক যানজটের মাঝে আপনাকে দিবে স্বস্তি এবং বাচঁবে আপনার মূল্যবান সময়। ইচ্ছেপূরণ আপনাদের রূচি ইচ্ছের প্রতি সবসময় থাকবে যত্নশীল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ইচ্ছে পূরন

ইচ্ছে পূরণ রবিবার ১০ই ডিসেম্বর,২০১৭                                                            ইচ্ছে   পূরণ আমার আমি হয়ে উ...